হজ ২০২৬: এ পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু

হজ ২০২৬: এ পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু
সিটিজেন ডেস্ক

পবিত্র হজব্রত পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের সবশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন- মো. আব্দুল হাই (৬১) এবং মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। আব্দুল হাইয়ের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানা এলাকায়। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। আর আব্দুল্লাহ আল মামুনের বাড়ি শেরপুরের শ্রীবরদীতে। তিনি মক্কায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।
এর আগে গত ২৬ এপ্রিল মো. খলিলুর রহমান, ২৫ এপ্রিল মো. সেরাজুল হক, মো. আবুল কাশেম এবং ২১ এপ্রিল মো. নইম উদ্দীন মণ্ডল মারা যান। মৃত্যুবরণ করা এই ৬ জনই পুরুষ। এদের মধ্যে ৫ জন মদিনায় এবং ১ জন মক্কায় মৃত্যুবরণ করেন।
এদিকে সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বাংলাদেশ থেকে ৯২টি ফ্লাইটে মোট ৩৬ হাজার ৯৯৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ হজযাত্রী রয়েছেন।
৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ১৮ এপ্রিল। এদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে এ ফ্লাইট পরিচালনা শেষ হবে। ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে আগামী ৩০ জুন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে।
জানা গেছে, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।––––––

সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৯৪১ হজযাত্রী