শিরোনাম

ডিসি সম্মেলনে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ডিসি সম্মেলনে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সচিবালয়ে নিজ দপ্তর থেকে হেঁটে হেঁটে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২ মে) সকাল সোয়া ১০টার পর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে যান তিনি।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে, মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধন করেন।

শনিবার (২ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে জেলা প্রশাসকদের দেয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্য থেকে ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

/এফসি/