জনগণের প্রত্যাশার প্রতিফলন বর্তমান সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার জনগণের প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত চার দিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিগত ১২ তারিখের নির্বাচনে দেশের জনগণের সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশা থাকা থেকেই সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। স্বাভাবিক ভাবেই কাজের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশার প্রতিফলনে দেখতে চাইবে।’
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা (জেলা প্রশাসক) জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা ও দায়বদ্ধতার উপরই সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য নির্ভরশীল। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে সরকারের গৃহীত কর্মসূচিগুলো জনগণের কাছে বাস্তবায়ন করবেন, এটাই জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা।’
এর আগে বক্তব্যের শুরুতে বিগত নির্বাচনে সঠিকভাবে কাজ করার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘জনপ্রশাসনের কর্মকর্তারা সঠিকভাবে কাজ করলে যে জনগণের রায় প্রতিফলিত হয়, তা আপনারা প্রমাণ করেছেন ১২ তারিখে। তাই আপনাদের কাছে অনুরোধ রইলো, দেশের প্রয়োজনে যে কোন সময়, যে কোন জায়গায় কাজ করতে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করে রাখুন।’

ডিসি সম্মেলনে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী