দেশে বসবাসকারী সবাই বাংলাদেশি: জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জ সংবাদদাতা

আমরা যারা বাংলাদেশের মানচিত্রে বসবাস করি সবাই বাঙালি না, বাংলাদেশি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্র্যকে ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানচিত্রে আমরা যারা বসবাস করি সবাই বাঙালি না, বাংলাদেশি। এই মানচিত্রে বাঙালির পাশাপাশি সাঁওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠীর মানুষও বসবাস করে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিল, সব বাঙালি হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল, সে অশান্তি এখনও বিরাজমান।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। বাংলাদেশ জাতীয়তাবাদ একটি বাগানের মত।
ইকবাল হাসান বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিল, সেই স্বপ্ন তার ছেলে তারেক রহমানের হাত ধরে বাস্তবায়িত হবে, সত্যিকারের বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে।

কুমিল্লা বিভাগের দাবি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী