শিরোনাম

কুমিল্লা বিভাগের দাবি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিভাগের দাবি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বরুড়ায় বিএনপি আয়োজিত পথসভায় কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুমিল্লা বিভাগ গঠনের বিষয়টি যদি ‘জন দাবি’ হয়, তবে তা পূরণ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে কুমিল্লার বরুড়ায় বিএনপি আয়োজিত পথসভায় অংশ নিয়ে এ কথা বলে তিনি।

খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে এদিন সকালে সড়কপথে গুলশানের বাসা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেন তিনি।

পথসভা প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি যে ওয়াদা করে, ক্ষমতায় গেলে তা পূরণ করে। তবে দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়, এর জন্য জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। আপনার যখন দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করবেন, তখনই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমি আসার দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, ‘কুমিল্লা বিভাগ চাই’। তার এমন কথায় উপস্থিত বিএনপি নেতাকর্মী ও জনগণ ‘কুমিল্লা বিভাগ চাই’ বলে আবারও স্লোগান দিতে থাকে। তাদের থামিয়ে তারেক রহমান বলেন, ‘কুমিল্লা বিভাগের গঠনের বিষয়টি যদি ‘জন দাবি’ হয়–তবে তা পূরণ হবে, ইনশাআল্লাহ।’

/এফআর/