সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
৬ ও ৮ লেনে উন্নীত হবে ৬০০ কিমি মহাসড়ক
সিটিজেন ডেস্ক

৬ ও ৮ লেনে উন্নীত হবে ৬০০ কিমি মহাসড়ক
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৯: ২১

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেওয়া
২০৪০ সালের মধ্যে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান।
মন্ত্রী সংসদকে অবহিত করেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী ২০৪০ সালের মধ্যে দেশের ৪৯৬.৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামাল দিতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই মূলত মহাসড়কগুলোর লেন সংখ্যা বৃদ্ধির এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ফাস্ট ট্র্যাক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে শেখ রবিউল আলম জানান, বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকেই ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ এর নর্দার্ন ও সাউদার্ন রুট। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বর্তমানে চলমান কোনো প্রকল্পই ফাস্ট ট্র্যাক প্রকল্পের তালিকায় নেই বলে তিনি উল্লেখ করেন। মেট্রো রেলের এই বিশাল নেটওয়ার্কগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
দেশের বর্তমান সড়ক অবকাঠামোর একটি চিত্র তুলে ধরে মন্ত্রী আরও জানান, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সারা দেশে মোট ২২,৭৩৬.৫৮০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এ বিশাল নেটওয়ার্কের মধ্যে ইতোমধ্যে ৮৮৩.৬১ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে, ১০.৪৮৮ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১৭.৩৪৭ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে রূপান্তরিত করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরগুলোকে পর্যায়ক্রমে আরও প্রশস্ত করার কাজ বর্তমানে চলমান রয়েছে, যা জাতীয় অর্থনীতিতে সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সরকার আশা প্রকাশ করছে।

/এমএকে/

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটি গঠন