শিরোনাম

সিন্ডিকেট নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
সিন্ডিকেট নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডিসি সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

সিন্ডিকেট নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কেউ যাতে সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা না করতে পারে, এ জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। বাজার ব্যবস্থাপনা স্থিতিশীলতা বজায় রাখা– সামাজিক স্থিতি ও জনগণের আত্মার সঙ্গে সরাসরি জড়িত।’

কৃষি ও কৃষকের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, কৃষক-জনতা যেন উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়। পাশাপাশি কৃষকদের জন্য সার, বীজ, সেচ সুবিধা ও বাজারজাতকরণের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের জন্য জরুরি। কৃষিকে শুধু উৎপাদনের বিষয় হিসেবে নয়, বরং গ্রামীণ জীবিকা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থানসহ স্থানীয় অর্থনীতির চালিকাশক্তির নিয়ামক হিসেবে দেখা প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দলমত নির্বিশেষে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই এ সরকারের অন্যতম লক্ষ্য।’

এসময় মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত ও দৃশ্যমান করতে ডিসিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

/এফআর/