ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে ইমামকে হত্যা

সিটিজেন ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে এক মসজিদের ইমামকে ফেলে দিয়ে হত্যার লোমহর্ষক অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) রাজ্যের বেরিল্লি জেলায় এ ঘটনা ঘটে। প্রথমে দুর্ঘটনা মনে হলেও, নিহতের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত একটি অডিও ক্লিপে ঘনীভূত হচ্ছে হত্যার রহস্য। মাওলানা তৌসিফ রেজা নামের ওই ইমাম ট্রেনের ভেতর কিছু ব্যক্তির হাতে চরম হেনস্তার শিকার হচ্ছিলেন বলে তার শেষ কল রেকর্ডে দাবি করেছেন। শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
তৌসিফের স্ত্রী তাবাসসুম জানান, মৃত্যুর আগে ফোনে তাকে হেনস্তার কথা জানিয়ে পুলিশকে খবর দেওয়ার কথা বলেছিলেন তৌসিফ। চুরির অপবাদ দিয়ে তাকে একদল লোক নির্যাতন করছিল বলেও স্ত্রীকে জানিয়েছিলেন তিনি। যদিও পুলিশের পক্ষ থেকে শুরুতে লাগেজসহ ট্রেনের দরজা থেকে পড়ে গিয়ে মৃত্যুর দাবি করা হয়েছিল। তবে নিহতের চাচার দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নির্যাতনের এক পর্যায়ে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় রবিবার (৩ মে) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক হত্যা মামলা দায়ের করার কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতে নৌকাডুবি, মা-ছেলের জড়িয়ে ধরা মরদেহ উদ্ধার