দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

সিটিজেন ডেস্ক

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। তথাকথিত ইয়েলো লাইন বা ইসরায়েলি প্রতিরক্ষা সীমানার অনেকটা উত্তরেও দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সাম্প্রতিক একটি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে উদ্ধারকাজে নিয়োজিত ৩ জন স্বাস্থ্যকর্মীও ছিলেন। এ ঘটনায় লেবানিজ সেনাবাহিনীর দুইজন সদস্যও আহত হয়েছেন।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে নতুন ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
আকাশপথের পাশাপাশি স্থলভাগেও ইসরায়েলি বাহিনী কামানের গোলাবর্ষণ ও স্থাপনা ধ্বংস অব্যাহত রেখেছে। আল-কান্তারা শহরে হিজবুল্লাহর টানেল নেটওয়ার্ক ধ্বংসের দাবি করে ব্যাপক বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিনত জবেইলসহ বিভিন্ন সীমান্ত শহরে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়াও থামেনি। এর প্রতিবাদে হিজবুল্লাহও তাদের পাল্টা আক্রমণ জোরদার করেছে। গত ২ দিন ধরে ইসরায়েলি বুলডোজার ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে লক্ষ্যভেদী বিস্ফোরক ড্রোন হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এ ছাড়া টায়ার শহর থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোড়াও অব্যাহত রয়েছে। যার ফলে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালেও ওই অঞ্চলে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: আল জাজিরা

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১৪