ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো কে এই টমাস অ্যালেন

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজে আকস্মিক গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতের এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সে বসবাস করেন।
ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ হামলাকারীর ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে হামলাকারীকে বেঁধে রেখেছে পুলিশ।
ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই নৈশভোজে প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও এসময় সেখানে ছিলেন। হঠাৎ নিরাপত্তা চেকপয়েন্টে এক ব্যক্তি গুলি ছুড়লে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং ট্রাম্প দম্পতিকে তখনই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, হামলাকারী একজন সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে শটগান দিয়ে গুলি চালায়। তবে ওই কর্মকর্তার পরনে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় প্রাণে বেঁচে যান। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
হামলাকারীকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং কয়েকটি ছুরি ছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি দ্রুত নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করার চেষ্টা করছিলেন। তখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্ত্র তাক করে তাকে আটক করেন।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো জানিয়েছেন, অভিযুক্ত অ্যালেনের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হবে। তিনি বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট, অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ ক্ষতি করার উদ্দেশ্য নিয়েই এসেছিল।
পুলিশ জানিয়েছে, হামলাটি এককভাবে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ায় অ্যালেনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর দুটি হত্যাচেষ্টার ঘটনার পর এই নতুন হামলা নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে