হাইতির লাফেরিয়েরে দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত

সিটিজেন ডেস্ক

হাইতির উত্তরাঞ্চলের ঐতিহাসিক লাফেরিয়েরে দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বার্ষিক উৎসবে দুর্গটিতে এ দুর্ঘটনা ঘটে।
হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-আইমে জানিয়েছেন, উত্তর হাইতির মিলট শহরে অবস্থিত এ ঐতিহাসিক দুর্গে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে বিপুল সংখ্যক তরুণ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তিনি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আরও নিশ্চিত করেছেন, ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের তথ্যমতে, ১৯ শতকের এ দুর্গের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়েছিল। ফলে দুর্গের ভেতরে ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড় জমে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান শেষে যখন মানুষ বের হতে শুরু করে, তখন হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে মানুষের হুড়োহুড়িতেই এ পদদলনের ঘটনা ঘটে।
ঐতিহাসিক দূর্গটি সিটাডেল হেনরি নামেও পরিচিত, হাইতির স্বাধীনতার পরপরই বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফ এটি নির্মাণ করেছিলেন। ফরাসি আক্রমণ থেকে নবগঠিত ক্যারিবীয় দেশটিকে রক্ষা করার উদ্দেশ্যে এক দশকেরও বেশি সময় ধরে এ বিশাল দুর্গটি তৈরি করা হয়েছিল। এটি বর্তমানে হাইতির স্বাধীনতার এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত।
সূত্র: বিবিসি