যুদ্ধজাহাজে জ্বালানি, অস্ত্র ও খাবার মজুত করছে যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক

ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনা ও যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, অস্ত্র ও খাদ্যসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বার্তায় এ রসদ সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাকে বিপুল পরিমাণ রসদ ও গোলাবারুদ তোলা হচ্ছে। এই রণতরি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে রণকৌশলগত সহায়তা প্রদান করছে।
এদিকে, চলমান যুদ্ধের আর্থিক সংশ্লিষ্টতা নিয়ে মার্কিন সিনেটে তথ্য দিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তিনি জানান, ইরানের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রায় ২ হাজার ৫০০ কোটি বা ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক ও গবেষণা সংস্থার দাবি, যুদ্ধের ময়দানে প্রকৃত ব্যয়ের পরিমাণ পেন্টাগনের দাখিল করা এ হিসাবের চেয়ে আরও কয়েকগুণ বেশি হতে পারে।
সূত্র: আল জাজিরা

মার্কিন সিনেটে ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ 