মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহকে সামরিকভাবে লক্ষ্যবস্তু করা হবে, এ ব্যাপারে তার সরকার ‘স্পষ্ট’।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, ‘যারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদের ওপর হামলা চালানো হবে। উত্তরের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজন অনুযায়ী হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব।’
গত ২ মার্চ শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতের পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছিল লেবাননে সবচেয়ে প্রাণঘাতী দিন। এদিন দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং ঘনবসতিপূর্ণ বৈরুতের কেন্দ্রীয় এলাকাজুড়ে ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। এর অনেকগুলোই পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে।
এসব হামলায় এখন পর্যন্ত ২০৩ জন নিহত হয়েছেন। এছাড়া ১,০০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিশোধ নিতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়ে বিবৃতি দেন। একইসঙ্গে শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়।
এই যুদ্ধবিরতি আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এটা অস্বীকার করেছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ, আল জাজিরা