ইরানিদের শেষ করে দেওয়ার হুমকি ট্রাম্পের

সিটিজেন ডেস্ক

উত্তেজনার মধ্যেই এবার ইরানকে ভয়ংকর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে হয় যুক্তরাষ্ট্র চুক্তি করবে নয়ত তাদের একেবারে শেষ করে দেবে।
স্থানীয় সময় শুক্রবার (১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল অ্যাডাম ব্রেডলি কপার তাকে যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেছেন।
ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয় আমরা গিয়ে তাদের ওপর নরকের বিস্ফোরণ ঘটাব এবং তাদের চিরতরে শেষ করে দেব, অথবা আমরা চুক্তি করতে চাইব।’ তিনি বলেন, ‘এই দুটিই হলো বিকল্প।’
তবে মানবিক দিক বিবেচনা করে ইরানিদের ওপর বোমা হামলা চালাতে চান না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তার দাবি ইরানি নেতৃবৃন্দ তিন থেকে চারভাগে বিভক্ত হয়ে গেছে। এখন তারা নিজেদের মধ্যে সমন্বয় করতে পারছে না।
ট্রাম্প আরও বলেন, ‘তারা (ইরান) অগ্রগতি করেছে। কিন্তু তারা আলোচনার মাধ্যমে সমাধানের জায়গায় পৌঁছাতে পারবে কি না আমি নিশ্চিত নই। ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিরাট বিবাদ রয়েছে।’
তাদের নেতৃবৃন্দের মধ্যে কোনো সমন্বয় নেই বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘তাদের নেতৃবৃন্দ খুবই সমন্বয়হীন। কিন্তু তারা সবাই চুক্তি করতে চায়। তবে তারা নিজেদের মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছে।’
সূত্র: টাইমস অব ইসরায়েল

মার্কিন সিনেটে ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ 