২৭ জেলায় হতে পারে কালবৈশাখী

২৭ জেলায় হতে পারে কালবৈশাখী
নিজস্ব প্রতিবেদক

দেশের ২৭ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।
রবিবার (২৬ এপ্রিল) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও এসব জেলার আশপাশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট জেলার ওপর পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় এ তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এ ছাড়া চলতি সপ্তাহে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

৯ জেলায় তাপপ্রবাহ, তিন অঞ্চলে ঝড়ের শঙ্কা