স্ক্রিন বন্ধ রেখে ইউটিউবে গান শুনবেন যেভাবে

সিটিজেন ডেস্ক

অবসর সময়ে একাকী নির্জনে গান শোনা অনেকেরই পছন্দের অভ্যাস। বর্তমান সময়ে অনলাইনে গান শোনার জন্য ইউটিউব সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলেও, একটি সাধারণ সমস্যা প্রায়ই ব্যবহারকারীদের বিরক্ত করে। ইউটিউব অ্যাপে ভিডিও চলাকালীন ফোনের স্ক্রিন বন্ধ করলে বা অন্য অ্যাপে প্রবেশ করলে গানটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত এই সুবিধা পেতে ‘ইউটিউব প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন নিতে হয়, যার জন্য প্রতি মাসে গুনতে হয় মোটা অঙ্কের ডলার।
তবে কোনো টাকা খরচ না করেই অ্যান্ড্রয়েড এবং আইফোনে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব থেকে গান শোনার কিছু বিশেষ কৌশল এখন সাধারণ ব্যবহারকারীদের নাগালে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্রাউজারের কিছু সেটিংস পরিবর্তন করেই এই জটিলতার সমাধান সম্ভব।
অ্যান্ড্রয়েড ফোনে সবচেয়ে সহজে এই সুবিধা পাওয়া যায় ব্রেভ ব্রাউজারের মাধ্যমে। গুগল প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে এর সেটিংস থেকে ‘মাল্টিমিডিয়া’ অপশনে গিয়ে ‘ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক’ চালু করলেই পাবেন এ সুবিধা। এতে স্ক্রিন বন্ধ থাকলেও নিরবচ্ছিন্নভাবে অডিও শোনা যায়।
এছাড়া যারা গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্যবহার করতে পছন্দ করেন, তারা ইউটিউব ভিডিওটি ‘ডেস্কটপ মোড’-এ চালু করে হোম স্ক্রিনে ফিরে আসতে পারেন। এরপর নোটিফিকেশন বার থেকে প্লে বাটন চাপলেই ব্যাকগ্রাউন্ডে গান বাজতে শুরু করবে।
আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীদের জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম হলো ডিফল্ট সাফারি ব্রাউজার। সাফারিতে ইউটিউব ডটকম ওপেন করে পেজটিকে ‘ডেস্কটপ সাইট’ হিসেবে রিকোয়েস্ট করতে হবে। ভিডিওটি চালু করার পর ফোন লক করলেও গান সাময়িকভাবে থেমে যাবে। তবে কন্ট্রোল সেন্টার থেকে পুনরায় প্লে বাটনে ক্লিক করলে স্ক্রিন বন্ধ থাকা অবস্থাতেই গানটি চলতে থাকবে।
অনেকের ফোনেই পর্যাপ্ত মেমরি না থাকায় গান ডাউনলোড করা সম্ভব হয় না। আবার অনেকেই মাসে ১২ ডলার বা তার বেশি খরচ করে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে আগ্রহী নন। সে ক্ষেত্রে এই বিকল্প কৌশলগুলো ডেটা ও ফোনের চার্জ—উভয়ই সাশ্রয় করতে সাহায্য করছে। বিশেষ করে যারা যাতায়াতের সময় বা কাজ করার সময় শুধু গান শুনতে চান, তাদের জন্য এই টিপসগুলো দারুণ কাজে আসছে।

ফোন ভালো রাখতে কতদিন পরপর রিস্টার্ট করা উচিত