ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা
নিজস্ব প্রতিবেদক

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৩: ২৬

বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। ব্যক্তিগত কারণে ঢাকা সফর করছেন তিনি। ফুটবলার হলেও বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন হামজা।
মিরপুরে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ। সেই ম্যাচে অবশ্য যাচ্ছেন না হামজা। ক্রীড়া মন্ত্রণালয় কিশোর-কিশোরীদের জন্য নতুন কুড়ি স্পোর্টস চালু করেছে। নতুন কুড়ি স্পোর্টসের ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা।
আজ শুক্রবার (৮ মে) বিকেলে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ক্রীড়া শিক্ষা মাঠে ক্রিকেট ম্যাচ দেখবেন। হামজার সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও উপস্থিত থাকবেন।
এর আগে মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন হামজা। ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলেও ততক্ষণে ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছিলেন। ফলে হামজার সঙ্গে আর ক্রিকেটারদের সাক্ষাৎ হয়নি।
ফিফা উইন্ডো ছাড়া হামজা ক্লাব থেকে তেমন ছুটি পান না। এবার ঢাকা এসে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। আগামীকাল ইংল্যান্ড ফিরে যাবার কথা রয়েছে তার।

/টিই/

আবার ফাইনালে ‘মি. ইউরোপা লিগ’
প্রথম সেশনে বাংলাদেশের ১০০ পার