শিরোনাম

ছেলের জন্য আল নাসর ছাড়তে পারেন রোনালদো

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ছেলের জন্য আল নাসর ছাড়তে পারেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

অনেকটা ঘটা করেই সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার এই সফর শেষ হওয়ার মতো সংশয় তৈরি হয়েছে। লিগ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে চলতি গ্রীষ্মেই ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

শুক্রবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রোনালদো তার ছেলে ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়রকে আল নাসরের মূল দলে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। তবে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়।

পরিবারের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
পরিবারের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

জানা গেছে, সৌদি প্রো লিগের পরিচালনা পর্ষদ কঠোর নিয়মের কথা উল্লেখ করে এই অনুরোধ প্রত্যাখ্যান করে। নিয়ম অনুযায়ী, ১৮ বছরের নিচে কোনো খেলোয়াড় দেশের শীর্ষ লিগে খেলতে পারে না। রোনালদোর মতো বিশ্বতারকার ক্ষেত্রেও লিগ কর্তৃপক্ষ নিয়মের ব্যতিক্রম করেনি।

এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, যে ক্লাবকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে রোনালদো, শেষ পর্যন্ত সেই ক্লাবে থাকবেন কিনা।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, বিষয়টি রোনালদোর ভবিষ্যত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পরে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/