অবসর ভেঙে ফেরা নিয়ে যা বললেন ক্লাসেন

অবসর ভেঙে ফেরা নিয়ে যা বললেন ক্লাসেন
সিটিজেন স্পোর্টস ডেস্ক

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন হেনরিক ক্লাসেন। তার এমন ফর্ম দক্ষিণ আফ্রিকা কাজে লাগাতে পারে বলে মনে করেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন।
অবসর ভেঙে ক্লাসেনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরামর্শ দিয়েছেন পিটারসন।
২০২৪ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। দলকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন ক্লাসেন। ফাইনালে ফিফটি করলেও দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। এরপর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। জাতীয় দলের জার্সিতে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত ক্লাসেন।
এবার আইপিএলে হায়দরাবাদের হয়ে ব্যস্ত সময় পার করছেন ক্লাসেন। চলতি আসরে ৯ ম্যাচে ৫৯.১৪ গড় ও ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ৪১৪ রান করেছেন তিনি। এমন ফর্ম দেখেই এক্স একাউন্টে পিটারসেন লিখেছিলেন, ‘দক্ষিণ আফ্রিকা কখনোই ক্রিকেট বিশ্বকাপ জেতেনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হেনরিখ ক্লাসেনকে ফোন করা উচিত। তাকে জিজ্ঞেস করা উচিত হবে সে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারবে কি না এবং আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ অভিযানে একজন কেন্দ্রীয় চরিত্র হতে পারবেন কি না।’
তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ফেরার কথা ভাবছেন না ক্লাসেন। তিনি বলেন, ‘না, দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না। আমি জীবনের নতুন অধ্যায়ের দিকে তাকিয়ে আছি। এখন আমার লক্ষ্য ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

আইপিএলে ইতিহাস চেন্নাইয়ের, মুম্বাইয়ের বিশ্ব রেকর্ড
আজ রিয়াল হারলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা