১২০ রানে এগিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

১২০ রানে এগিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১২: ২১

শান্তর সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নিচ্ছেন মুমিনুল। ছবি: ক্রিকইনফো
মিরপুর টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশনে সোয়া দুই ঘণ্টায় খেলা হয়েছে ১৯.১ ওভার, বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তুলেছে ৮৬ রান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্নভোজের বিরতির আগে করেছে ২ উইকেটে ৯৩। সব মিলিয়ে বাংলাদেশ ১২০ রানে এগিয়ে।
মুমিনুল হক ৩ চারে ৮২ বলে ৩৭ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৪ চারে ৫৭ বলে ৩৪ রানে অপরাজিত আছেন শান্ত। পাকিস্তানের হয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ আব্বাস ও হাসান আলী।
অনেকের মনে প্রশ্ন আসতে পারে, পাকিস্তানকে কত রানের লক্ষ্য দিলে ‘নিরাপদ’ থাকবে বাংলাদেশ? মেহেদী হাসান মিরাজ রবিবার (১০ মে) বলেছিলেন ৩০০ রানের কথা।
পরিসংখ্যান বলছে, মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি কেউ তাড়া করতে পারেনি। ২০১০ সালে ওই রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড।
সর্বশেষ তিনবার যথাক্রমে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১৩৮, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ১৩৯ আর দক্ষিণ আফ্রিকা ১০৯ রান করে জিতেছিল।

/টিই/

৩ তারকা পেসারকে ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
এল ক্লাসিকো জিতেই শিরোপা উৎসব বার্সেলোনার