লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো ম্যানইউ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার (৩ মে) নাটকীয় ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে দুই মৌসুম অনুপস্থিত থাকার পর আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো রেড ডেভিলরা। আর ম্যানইউ এক মৌসুমে লিগে দুইবার লিভারপুলকে হারালো ১০ বছর পর।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ষষ্ঠ মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার হওয়ার পর সেটি চলে আসে মাতিয়াস কুনহার কাছে। প্রথম শট প্রতিহত হলেও দ্বিতীয় শটে বল লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টারের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেসকো।
২-০ তে পিছিয়ে পড়া লিভারপুল ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আক্রমণে মনোযোগ দেয় তারা। তবে প্রথমার্ধে আর্না স্লটের দল গোল শোধ দিতে পারেনি।
৪৭ মিনিটে দমিনিক সাবোসলাইয়ের গোলে ব্যবধান কমায় লিভারপুল। ৫৬ মিনিটে ম্যানইউ গোলকিপার সেনে লামেনসের ভুলে বক্সের কাছাকাছি জায়গায় বল পান ম্যাক অ্যালিস্টার। তিনি পাস দেন সাবোসলাইকে। সাবোসলাইয়ের পাস থেকে সহজে গোল করেন কোডি গাকপো।
তবে কোবি মাইনুর গোলে ম্যাচে ৭৭ মিনিটে ব্যবধান ৩-২ করে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিগে ৩৫ ম্যাচ শেষে ৬৪ পয়েন্টে তিন নম্বরে আছে ম্যানইউ। বাকি তিন ম্যাচে হারলেও শীর্ষ পাঁচে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে ম্যানইউ। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৮। তারা আছে চারে। তবে অ্যাস্টন ভিলা নিজেদের ম্যাচ জিতলে পাঁচে নেমে যাবে লিভারপুল।

দলে সুযোগ না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা
কোহলি-রোহিতের যে রেকর্ডের সঙ্গে নাম লেখালেন মনিশ পান্ডে