মাঠ ভেজা থাকায় বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ঢাকার মিরপুর স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ৬ ওভারে বাংলাদেশ করে ৪৩ রান। তবে সপ্তম ওভারে চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। মাঠ ভেজা থাকায় এখনো শুরু হয়নি খেলা। ৬.৪ ওভারে বাংলাদেশ তুলেছে ৩ উইকেটে ৫০ রান। লিটন দাস ২৫ ও তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত আছেন।
৩ ওভার শেষে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ২১, দ্বিতীয় ওভারেই সাইফ হাসানের ডাবল বাউন্ডারিতে এসেছে ১২ রান। চতুর্থ ওভারের প্রথম বলে জেইডন লেনক্স ফেরান সাইফকে (১৬)।
পরের ওভারের তৃতীয় বলে নাথান স্মিথ তানজিদ হাসান তামিমকে বোল্ড করেন। ১০ বলে ৬ রান করেন তিনি। ওভারের চতুর্থ বলে পারভেজ হোসেন ইমন ইশ সোধিকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন। তাওহীদ হৃদয় হ্যাটট্রিক করতে দেননি কিউই এই পেসারকে।
এর আগে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক ক্যালি।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে ছিল। ৬ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠেই গড়াতে পারেনি। পরিত্যক্ত হয় বৃষ্টিতে।

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি