শিরোনাম

জিততে চাই আর ৫ উইকেট

নিজস্ব প্রতিবেদক
জিততে চাই আর ৫ উইকেট
বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে পাকিস্তান যখন চা-বিরতিতে যায় তাদের হাতে ছিল ৭ উইকেট। চা-বিরতি থেকে ফেরার পরই দ্রুত পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৬ বলের মধ্যে পাকিস্তানের দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। এই টেস্ট জিততে বাংলাদেশের চাই আর ৫ উইকেট।

চা-বিরতির পর ১১৩ বলে ৬৬ রানে এক প্রান্ত আগলে রাখা আব্দুল্লাহ ফজলকে ফেরান তাইজুল। ৩৩ তম ওভারে তাইজুলের করা পঞ্চম বলে এলবিডব্লু হন পাকিস্তানের এই বাঁহাতি। রিভিউ নিয়ে ফজলকে আউট করে বাংলাদেশ। তাকে চতুর্থ উইকেটে সালমান–ফজলের ৫১ রানের জুটিও ভাঙে।

পরের ওভারের চতুর্থ বলে তাসকিনের বলে সাদমানকে ক্যাচ দেন সালমান আগা। ২৬ রানে আউট হন তিনি। ৬ বলের মধ্যে ২ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান করেছে ৫ উইকেটে ১৩৭ রান। জিততে তাদের দরকার আরও ১৩১ রান।

উল্লখ্য, মিরপুরে ২০৯ রানের বেশি তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড নেই। বাংলাদেশ ২৬৮ রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে। ওভারের হিসেবে দিনের খেলার এখনো বাকি ৪১ ওভার। তবে আলোক-সল্পতা দেখা দিলে আগেই ম্যাচ হতে পারে ম্যাচ। বাংলাদেশ চাইবে এমন কিছু হওয়ার আগেই বাকি ৫ উইকেট তুলে নিতে।

/টিই/