শিরোনাম

কিছু আলো হামের প্রকোপে নিভে গেছে: সাকিব আল হাসান

সিটিজেন স্পোর্টস ডেস্ক
কিছু আলো হামের প্রকোপে নিভে গেছে: সাকিব আল হাসান
কোলাজ: সিটিজেন জার্নাল

দেশ জুড়ে চলছে হামের প্রকোপ। এখন পর্যন্ত শিশুমৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এবার বিষয়টি নিয়ে কথা বললেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শোক, করেছেন প্রার্থনা।

সোমবার (১১ মে) সকালে হামে আক্রান্ত হয়ে মৃত শিশু কোলে এক স্বজনের ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।’

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৪০৯ শিশুমৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

/টিই/