শিরোনাম

অভিষেকে সেঞ্চুরি করে ফিরলেন আজান

নিজস্ব প্রতিবেদক
অভিষেকে সেঞ্চুরি করে ফিরলেন আজান
অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন আজান। ছবি: ক্রিকইনফো

মিরপুর টেস্টে তৃতীয় দিনের পঞ্চম ওভারে সেঞ্চুরি পূর্ণ করেছেন আজান আওয়াইস। ৮৫ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতি ইনিংসের ৫১তম ওভারে নাহিদ রানার পঞ্চম বলে এক রান নিয়ে এই মাইলফলকে পৌঁছান।

১৫৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন আজান। পাকিস্তানের ১৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন আজান। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।

তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। আউট হওয়ার আগে ১৬৫ বলে ১০৩ রান করেন আজান। তার ইনিংসে ছিল ১৪ চার।

৫৭ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ২২০। ৭ চারে ১০২ বলে ৫০ রানে অপরাজিত ফজল। পাকিস্তানি এই ব্যাটার অভিষেকে করলেন ফিফটি।

চারে নেমেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। দুই চারে ১১ বলে ৯ রানে অপরাজিত তিনি।

/টিই/