ফাইনাল খেলতে দেশ ছাড়লেন নাহিদ রানা

ফাইনাল খেলতে দেশ ছাড়লেন নাহিদ রানা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে মাঝপথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আসতে হয়েছিল বাংলাদেশি পেসার নাহিদ রানাকে। টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও শুরুতে সিদ্ধান্ত হয়েছিল পাকিস্তান সুপার লিগের বাকি অংশের জন্য আর এনওসি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তরুণ এই পেসারকে আবারও পিএসএল ফাইনাল খেলার জন্য এনওসি দিয়েছে সংস্থাটি। নাহিদের দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি বিসিবির কাছে আবেদন করে। তার অনুরোধেই এনওসি পেয়েছেন নাহিদ।
নিজ দল পেশোয়ার জালমির হয় ফাইনাল খেলতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই পেসার। ফাইনাল শেষে আগামী ৩ মে দেশে ফিরবেন তিনি।
নাহিদ রানাকে এনওসি দেওয়ার কারণ হিসেবে বিসিবি জানায়, 'এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে। এটা নাহিদ রানার ধারাবাহিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে।’
দলের ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিকেল টিম তাকে ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, ‘এই ম্যাচে অংশ নিলেও তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা জাতীয় দলের হয়ে খেলার প্রাপ্যতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।'
নাহিদকে ফাইনালের এনওসি দেওয়ায় ইতোমধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ারের মালিক। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাভেদ লেখেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ।’

ফাইনাল খেলবেন নাহিদ রানা