৪১৩ রানে থামলো বাংলাদেশের ইনিংস

৪১৩ রানে থামলো বাংলাদেশের ইনিংস
নিজস্ব প্রতিবেদক

মুশফিকুর নিজের জন্মদিনে সেঞ্চুরি পাবেন কি না, সেই আলোচনা চলছিল। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ওভারেই আউট হন মুশফিক। ৭১ রানে থাকতে তাকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন শাহিন আফ্রিদি। মুশফিকের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ।
১১৫ তম ওভারে আব্বাসের দ্বিতীয় বলে ছক্কা মেরে বাংলাদেশের দলীয় স্কোর ৪০০ পার করেন তাসকিন। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে থেমেছে ৪১৩ রানে। তাসকিন ৩ চার, ১ ছক্কায় ১৯ বলে ২৮ রান করেন।
তার আগে ১১০ তম ওভারের তৃতীয় বলে রাউন্ড দ্য উইকেট থেকে আফ্রিদির ডেলিভারিটি ভেতরে ঢুকে মুশফিকের স্টাম্প উপড়ে দেয়। ভুল লাইনে খেলা বল ব্যাটে পাননি মুশফিক। ১৭৯ বলে শেষ হলো তার ৭১ রানের ইনিংস। মুশফিকের ইনিংসে ছিল ৮ চার।
পরের ওভারের পঞ্চম বলে এবাদতকে (০) রিজওয়ানের ক্যাচ বানালেন আব্বাস। এই ইনিংসে যা আব্বাসের পঞ্চম উইকেট।
তার আগে নাজমুল হোসেন শান্ত ১০১, মুমিনুল হক ৯১, লিটন দাস ৩৩, তাইজুল ১৭ রান করেন।
৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। ৩ উইকেট নে ন শাহিন শাহ আফ্রিদি।