১০০ পেরিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে

১০০ পেরিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে
নিজস্ব প্রতিবেদক

সিলেট টেস্টে শনিবার (১৬ মে) পাকিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে দিনের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর জুটি গড়ে দলের রান এগিয়ে নেন অভিষিক্ত তানজিদ তামিম ও মুমিনুল হক। তবে মধ্যাহ্নভোজের বিরতির আগে আউট হয়েছেন তারা দুজনও।
মধ্যাহ্নভোজের বিরতির আগে বাংলাদেশ ২৬ ওভারে ৩ উইকেটে করেছে ১০১ রান। নাজমুল হোসেন শান্ত ২৬ ও মুশফিকুর রহিম ১৮ রানে অপরাজিত আছেন।
মুহাম্মদ আব্বাসের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন মাহমুদুল হাসান। দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটিতে সেই চাপ সামলান তানজিদ হাসান ও মুমিনুল হক।
তানজিদ আব্বাসকে ক্যাচ দিয়ে আউট হলে জুটি ভাঙে। ৩ চারে ৩৪ বলে ২৬ রান করেন তানজিদ হাসান। মুমিনুলও আউট হন দ্রুত। আগের টেস্টে বাংলাদেশের ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জেতা মুমিনুলকে বোল্ড করেন খুররাম শাহজাদ।
বাংলাদেশ ৩ উইকেট হারালেও রান তুলেছে ওভার প্রতি ৩.৮৮ করে। দিনের বাকি দুই সেশনে যত বেশি সম্ভব রান তুলতে হবে বাংলাদেশকে।

‘এলিফ্যান্টদের’ বিশ্বকাপ দল ঘোষণা
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা