‘আমার মেয়ে কাউকে কষ্ট দিলে ক্ষমা করে দেবেন’

সিটিজেন ডেস্ক

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। শুক্রবার (১৫ মে) রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গভীর রাতে মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিকমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বাবা কায়সার হামিদ।
পোস্টে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।’
এরপর তিনি লেখেন, ‘আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।’
পরিবার সূত্রে জানা গেছে, লিভার-সংক্রান্ত জটিলতার কারণে কারিনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। সেখানে প্রথমে তার ফুসফুসের সংক্রমণ রোধে চিকিৎসা শুরু করা হয়েছিল। পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের (যকৃৎ প্রতিস্থাপন) প্রস্তুতিও নিচ্ছিলেন।
অভিনয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তার এই অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন