সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী
সিটিজেন ডেস্ক

চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১২৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী।
শনিবার (৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরবের সময় ৮ মে পর্যন্ত ১২৮টি ফ্লাইটে সর্বমোট ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন। বুলেটিন অনুযায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে এ বছর বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা গেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। সৌদি শহর মক্কায় মারা গেছেন ১০ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, চলবে ৩০ জুন পর্যন্ত।

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু