সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক

চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪৯ হাজার ৩১ জন বাংলাদেশি হজযাত্রী।
শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা হজ অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৮টি ফ্লাইটে ২৩ হাজার ২০৩ জন, সৌদি এয়ারলাইনসের ৪৬টি ফ্লাইটে ১৭ হাজার ৭৩৭ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছাছেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে ১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।

বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের