জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দারিদ্র্য দূর করে দেশের মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী এভিনিউয়ে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
মন্ত্রী বলেন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে জেসিআই বাংলাদেশের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করে উন্নয়ন কাজে বড় পরিসরে যুক্ত হওয়ার আহ্বান জানান।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, নতুন চিন্তা, উদ্যম ও দায়িত্ববোধ নিয়ে দেশ গঠনের কাজে সামনে আসতে হবে। টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ সমাজের অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের সম্প্রসারণ দেশের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর অংশ।