‘শেখ হাসিনা ফিরলে প্রথম টার্গেট হবেন তারেক রহমান’

রাজশাহী সংবাদদাতা

শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগ প্রথমে তারেক রহমানের ওপরে গুলি চালাবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে পারে; তাহলে আওয়ামী লীগ প্রথমে গুলি তারেক রহমানের ওপরে চালাবে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যা করেছিল। এ জন্য তারেক রহমানকে বলব—ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ।
তিনি বলেন, সরকার উন্নয়নের নামে নানা ধরনের কার্ড দিচ্ছে। সেই কার্ডগুলোতে টাকা না এলে আমরাও সরকারকে লাল কার্ড দেখাবো।
এনসিপির এই নেতা বলেন, আপনি (তারেক রহমান) যদি সংস্কার বাস্তবায়ন না করেন, তাহলে বাংলাদেশে আপনার গদি থাকবে কি না—সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ, জনগণ ভোট দিয়েছে। যদি কেউ জনগণের ভোট বাক্সে লাথি মারতে চায়, তাহলে আমরাও তার গদিতে লাথি মারতে কুণ্ঠাবোধ করব না।
তিনি বলেন, এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। ফারাক্কা লংমার্চে মওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে বলেছিলেন পানির ন্যায্য অধিকার ছাড়ব না। সেই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজ ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পার, তাহলে তার নীতিও নিতে হবে। তা না হলে ভাসানীর মার্কা ফেরত দাও।

মসজিদভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই: নাসীরুদ্দীন