শিরোনাম

বিএনপির এখন হানিমুন পিরিয়ড যাচ্ছে: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক
বিএনপির এখন হানিমুন পিরিয়ড যাচ্ছে: হান্নান মাসউদ
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ, হান্নান মাসউদ ও ইসহাক সরকার। ছবি: প্রতিবেদক

এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা ক্যাম্পাসগুলোতে যেভাবে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন, বিরোধীদল এবং মতকে যেভাবে স্তব্ধ করার চেষ্টা করছেন। মনে রাখবেন- মাত্র তিন-চারমাস যাত্রায় আপনাদের হানিমুন পিরিয়ড যাচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ আরও বলেন, হানিমুন পিরিয়ড শেষ হলে বুঝতে পারবেন, জনগণ আপনাদেরকে যেভাবে ক্ষমতায় বসিয়েছ, ঠিক সেভাবে ক্ষমতা থেকে ছুড়েও ফেলতে পারবে।

এনসিপির এই নেতা বলেন, বিএনপি গণভোটের ক্ষেত্রে হ্যা ভোট দিতে বললেও সরকার গঠনের পর তারা এখন গণভোট বাস্তবায়ন করছে না। তারা নাকি চাপে পড়ে হ্যা ভোটে ভোট দিয়েছে। এরশাদ-হাসিনার পতনের মতো ঠিক একই পতন বিএনপির জন্য অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী যে পথে চলেছে, বিএনপিও একই পথে চলছে। তবে, এদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে।

এনসিপি বঞ্চিত-লাঞ্চিত থেকে শুরু করে প্রতিটি মানুষের হয়ে কথা বলবে বলছেন এই নেত। আগামী ১০ বছরের ভেতরে এনসিপি ক্ষমতায় আসবে বলেও মত তার।

/টিই/