শিরোনাম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। ছবি: ভিডিও থেকে নেওয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার বলে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর ও ২ মে সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া, মন্ত্রণালয়ের যেসব কাজ রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, আসন্ন বর্ষা ও বন্যার কথা মাথায় রেখে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা বেশ কিছু পরিল্পনা গ্রহণ করেছি। নদী ভাঙন এলাকায় অতি দ্রুত কী কাজ করা যায় তাও আগাম প্রস্তুতি হিসেবে চিন্তা করে রেখেছি।

/এসবি/