‘মুক্তিযুদ্ধকে কোনো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তুলনা করা যায় না’

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধকে কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তুলনা করা যায় না। এটি জাতির সবচেয়ে বড় অর্জন এবং এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সংস্কারের ধারায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও সব বড় সংস্কার ও বিচারিক প্রক্রিয়া দলটির হাত ধরেই বাস্তবায়িত হবে।
তিনি বলেন, ইতিহাস রাজনৈতিক দল নয়, ইতিহাসবিদদের লেখা উচিত। কারণ দলীয় দৃষ্টিভঙ্গি ইতিহাস বিকৃতির ঝুঁকি তৈরি করে।
শামা ওবায়েদ বলেন, বিএনপি জনগণের আস্থা ও প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিএনপি কখনো আপস করে রাজনীতি করেনি। আমাদের নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও কারাবরণ করেছে।
তিনি বলেন, 'জুলাই সনদ' একটি জাতীয় সংস্কারের রূপরেখা, যা বিএনপির নেতৃত্বেই বাস্তবায়ন সম্ভব হবে। জুলাই আন্দোলন ও অতীতের গুম-খুনের ঘটনাগুলোর বিচারও ভবিষ্যতে বিএনপির হাত ধরেই নিশ্চিত করা হবে।

‘মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না’