এসএসসির প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গুজব: শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এ ধরনের মিথ্যা সংবাদে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।’
এতে আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।’
প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব দাবি করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয় বা অধীন দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়। জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকাসহ কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়া, প্রশ্ন ফাঁস সংক্রান্ত অপপ্রচার কারো নজরে এলে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী