শিরোনাম

‘বিতর্কের চেয়ে জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক
‘বিতর্কের চেয়ে জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া প্রয়োজন’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

মানুষ এখন কর্মসংস্থান, ন্যায্যমূল্য এবং উন্নত জীবনযাত্রা চায়। তাই রাজনৈতিক বিতর্কের চেয়ে জনগণের বাস্তব সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের বাস্তব পরিস্থিতি যথাযথভাবে তুলে ধরেছেন। মানুষের সংশোধন ও শেখার প্রক্রিয়া সীমাহীন উল্লেখ করে তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান

তিনি বলেন, ১৯৭১ সালে যখন অনেকেই দিশেহারা, তখন জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি কোনো পদ বা ক্ষমতার দাবি না করে একজন সুশৃঙ্খল সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যা দেশপ্রেমের এক বিরল উদাহরণ।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে জাহিদ হোসেন বলেন, সে সময় দিশেহারা জাতি শহীদ জিয়ার ওপর আস্থা রেখে তাকে নেতৃত্বে নিয়ে আসে এবং তিনি সফলভাবে দেশ পরিচালনা করেন। দুর্ভিক্ষপীড়িত ও হতাশাগ্রস্ত বাংলাদেশ তার নেতৃত্বে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়

তিনি বলেন, দেশের প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণার মাধ্যমে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে ঐক্যবদ্ধ করার দর্শন প্রতিষ্ঠা করেন শহীদ জিয়াউর রহমান। মহিলা অধিদপ্তর ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রবর্তন এসব উদ্যোগ তার সময়েই নেওয়া হয়

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, তিনি দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে দলকে শক্তিশালী করেছেন এবং নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন

তিনি বলেন, দেশের সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ আরোও এগিয়ে যাবে

/এসবি/