আজ সংসদে উত্থাপিত হতে পারে গুরুত্বপূর্ণ বিল

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় পুনরায় শুরু হবে। আজকের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করার পাশাপাশি চলমান বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে রবিবার (২৬ এপ্রিল) অধিবেশন চলাকালীন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভার কার্যক্রম আজকের এই নির্ধারিত সময় পর্যন্ত মূলতবি ঘোষণা করেছিলেন।
রবিবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বর্তমান বিএনপি সরকারের আমলেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকারি দলের সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এই অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তারা।
স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আবুল কালাম আজাদ সিদ্দিকী, মোরশেদ মিল্টন, বিশ্বাস জাহাঙ্গীর আলম, রেজা কিবরিয়া, আহাম্মদ সোহেল মনজুর, তামিজ উদ্দিন, নূরুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বক্তব্য দেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এম আবদুল আলিম, আবদুল করিম, এম তাজউদ্দিন খান, এম নজমুল হুদা, আবুল কাউসার এম নজরুল ইসলাম, আমির হামজা, আবুল কালাম আজাদ, মো. ইজ্জতুল্লাহ ও মুহাম্মদ আবদুল খালেক বক্তব্য দেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ উল্লাহ এবং স্বতন্ত্র সদস্য মোহাম্মদ সালমান ওমরসহ অন্য সংসদ সদস্যরাও বক্তব্য দেন।

পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন করছে সরকার, সংসদে অর্থমন্ত্রী