হামের টিকার আওতায় ৮৯ শতাংশ শিশু: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ইতোমধ্যে হাম-রুবেলা টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু। যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের শিশু মৃত্যুর মতো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তবে টিকার বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, দেশে হামের উপসর্গে ৩ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এর থেকে মর্মান্তিক কিছু হতে পারে না।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে। যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ।
তিনি বলেন, সম্প্রতি আগারগাঁওয়ে ২৫০ শয্যার টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্তকরণে ব্যবহৃত ৬ লাখ জিনএক্সপার্ট কার্ট্রিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে। এ সপ্তাহে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় হাম-রুবেলা টিকাদানের জন্য প্রয়োজনীয় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে।

মিডিয়ার সঙ্গে সংঘাতে যেতে চায় না সরকার: ডা. জাহেদ উর রহমান