‘টেকসই জ্বালানি খাত গড়তে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক

টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই। দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্বচ্ছতা জরুরি, যা বিএনপির ভিশনেও গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
শনিবার (২ মে) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’ সিস্টেমের যাত্রা শুরু অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে এই দুই প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন পার্টনার গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড।
জ্বালানিমন্ত্রী বলেন, লেসো সোলার এবং জিরো টেকনোলজির মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের আগমন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে একটি টেকসই, সাশ্রয়ী ও জবাবদিহিমূলক জ্বালানি ব্যবস্থাই হবে বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ও প্রযুক্তি দেশে আসা ইতিবাচক উদ্যোগ। উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে সরকারকে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনূর বলেন, লিভেঞ্জা গ্রুপের দীর্ঘ ২৫ বছরের ব্যবসায়িক ঐতিহ্য এবং গ্রিনারি এনার্জি সলিউশনসের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে পুঁজি করে আমরা বাংলাদেশের জ্বালানি খাতে একটি টেকসই পরিবর্তন আনতে চাই। আমরা অত্যন্ত গর্বিত যে, লেসো এবং জিরো টেকনোলজির মতো বিশ্বসেরা উদ্ভাবনী সমাধানগুলো আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল পণ্য সরবরাহ করা নয়, বরং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের শিল্পকারখানা ও বাণিজ্যিক ভবনগুলোর বিদ্যুৎ খরচ কমিয়ে সেগুলোকে আরও লাভজনক এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা। বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমাদের এই সোলার এবং স্মার্ট এইচভিএসি সলিউশনগুলো যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, নবায়নযোগ্য জ্বালানির এই প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কার্বন নিঃসরণ কমাতে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিভিন্ন ব্যাবসায়িক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।