শিরোনাম

গণপূর্তমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
গণপূর্তমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। ছবি: গণপূর্ত মন্ত্রণালয়

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও শক্তিশালী করা, ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।

জাকারিয়া তাহের বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি তুরস্কের বিনিয়োগকারীদের নির্মাণ খাত, জাহাজ নির্মাণ, ওষুধশিল্প এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হতে চায়। সরকার সেই লক্ষ্য সামনে রেখে অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, দেশে এখন এমন বিনিয়োগ পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বিদেশি কোম্পানিগুলো সহজেই ব্যবসা সম্প্রসারণ করতে পারে। এতে নতুন বিনিয়োগের সুযোগ আরও বাড়ছে।

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক রয়েছে। ব্যবসা, বিনিয়োগ ও উন্নয়নের নানা ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগের সুযোগ আছে এবং দুই দেশের যৌথ উন্নয়নের ক্ষেত্রও অনেক বড়।

এ সময় রামিস সেন জুনে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ‘তুরস্ক কনস্ট্রাকশন সামিট ২০২৬’-এ অংশ নিতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

/এসএ/