শিরোনাম

মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতের সংখ্যা প্রকাশ

সিটিজেন ভিডিও ডেস্ক
মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতের সংখ্যা প্রকাশ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৬৫ জন।

এরমধ্যে বিভিন্ন হাসপাতালের হিসাব অনুযায়ী:

কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: আহত ৪৬, নিহত ১০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১

সিএমএইচ, ঢাকা: আহত ২৮, নিহত ১৬

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ৩, নিহত নেই

উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১৩, নিহত ২

উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১

ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।