জ্বালানি সংকট মোকাবিলায় কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে এ প্রস্তাব দেন তিনি।
তারেক রহমান বলেন, গতকালের আলোচনায় সবাই একমত হন যে জ্বালানি সমস্যা একটি বৈশ্বিক সমস্যা। বিরোধীদলীয় নেতা প্রস্তাব করেছিলেন, তাদের কিছু পরামর্শ আছে। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে। এরই প্রেক্ষাপটে আমাদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তিনি বলেন, আমি আপনার (স্পিকার) মাধ্যমে বিরোধীদলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি ৫ জনের নাম দেন তাহলে এই ১০ জন ব্যক্তি বসে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছে জানালে বাস্তবতার ভিত্তিতে তা অবশ্যই কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় বিএনপির পক্ষ থেকে কমিটির ৫ জন সদস্যের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। তারা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর–৪), মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ–২) ও মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর–৩)।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আশা করি এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। এটি এ সংসদের একটি নবযাত্রা। আমরা প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা শিগগিরই নাম দেবো।