যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
যশোর সংবাদদাতা

সরকার গঠনের পর প্রথমবার যশোর গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা দেন। সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারলাইন্সটি যশোর বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, প্রথমে তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেবেন। বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সফরে ঐতিহ্যবাহী শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে আজ রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।