শিরোনাম

এমওডিসি সৈনিক পদে জনবল নেবে বাংলাদেশ সেনাবাহিনী

সিটিজেন ডেস্ক
এমওডিসি সৈনিক পদে জনবল নেবে বাংলাদেশ সেনাবাহিনী
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে আগামী ৩ মে, আর শেষ হবে আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: এমওডিসি সৈনিক

শিক্ষাগত যোগ্যতা : সাধারণ ট্রেডে (জিডি) এসএসসি ও সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ এবং করণিক ট্রেডে (সিএলকে) এসএসসি ও সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/ বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমাণ করা হলে

আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।

বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।

অন্যান্য সুযোগ-সুবিধা: সৈনিক হতে মাষ্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। ভর্তুকিমূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পঞ্চগড়, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা, নারায়নগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, দিনাজপুর, পাবনা, খুলনা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নীলফামারী, কুষ্টিয়া, বাগেরহাট, জামালপুর, ফরিদপুর, চাঁদপুর, রংপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, লক্ষীপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, ঝালকাঠি, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, গাইবান্ধা, মাগুড়া, বরিশাল, ঢাকা, সিলেট, ফেনী, বগুড়া, নড়াইল, ভোলা, গাজীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, পটুয়াখালী, নরসিংদী, হবিগঞ্জ এবং কক্সবাজার।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শুরু: ৩ মে ২০২৬

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬।

/জেএইচ/