শিরোনাম

পুলিশের এএসআই পদে চাকরি, আবেদন শুরু

সিটিজেন ডেস্ক
পুলিশের এএসআই পদে চাকরি, আবেদন শুরু
ছবি: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগে আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকেই করা যাবে আবেদন, চলবে আগামী ২৭ মে পর্যন্ত। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পদের নাম: এএসআই (নিরস্ত্র)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থী: উচ্চতা– কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার; বুকের মাপ– স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার।

নারী প্রার্থী: উচ্চতা– কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছর।

বেতন-ভাতা: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

প্রশিক্ষণকালীন: সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

আবেদন যেভাবে: আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৭ মে ২০২৬, রাত ১১:৫৯টা।

/জেএইচ/