শিরোনাম

অভিজ্ঞতা ছাড়াই সাউথইস্ট ব্যাংকে চাকরি

সিটিজেন ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই সাউথইস্ট ব্যাংকে চাকরি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটি জেও-এসইও (ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি ঋণ) পদে জনবল নেবে। ১৪ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: জেও-এসইও (ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি ঋণ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ/বিবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শিতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৩১ মে ২০২৬

/জেএইচ/