ইউক্রেনে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৬
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২: ২৭

ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণ হলুসিভস্কি জেলায় শনিবার (১৮ এপ্রিল) এক বন্দুক হামলায় শিশুসহ অন্তত ৬ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, ওই বন্দুকধারী রাস্তায় পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালানোর পর নিকটস্থ একটি সুপারমার্কেটে প্রবেশ করে বেশ কয়েকজনকে জিম্মি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ৪০ মিনিট ধরে হামলাকারীর সাথে আলোচনা চালিয়ে তাকে আত্মসমর্পণের আহ্বান জানায়। তবে হামলাকারী কোনো সুনির্দিষ্ট দাবি না তুলে বিশৃঙ্খল আচরণ করতে থাকেন এবং এক পর্যায়ে একজন জিম্মিকে হত্যা করেন। এরপরই পুলিশের বিশেষ বাহিনীর অভিযানে হামলাকারী নিহত হন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে রাস্তায় গুলিবিদ্ধ ৪ জন, হাসপাতালে চিকিৎসাধীন এক নারী এবং সুপারমার্কেটের একজন জিম্মি রয়েছেন। আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো হামলাকারীকে মস্কোর বাসিন্দা ৫৮ বছর বয়সী এক ব্যক্তি হিসেবে শনাক্ত করেছেন। হামলার আগে নিজের অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দিয়েছিলেন হামলাকারী।
জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে রাশিয়ার দখলকৃত দোনবাস অঞ্চলে বসবাস করেছিলেন। হামলাকারীর ব্যবহৃত স্বয়ংক্রিয় অস্ত্রটি বৈধভাবে নিবন্ধিত ছিল বলে নিশ্চিত করেছে কর্মকর্তারা। কোন পরিস্থিতিতে এবং কি কারণে তাকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কিয়েভে নিয়মিত রুশ ক্ষেপণাস্ত্র হামলা চললেও, এমন অভ্যন্তরীণ বন্দুকযুদ্ধের ঘটনা শহরটিতে বেশ বিরল। হামলায় আটকে পড়া অন্য ৪ জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র: বিবিসি

/এমএকে/