ভারতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

সিটিজেন ডেস্ক

ভারতের বেঙ্গালুরুতে একটি হাসপাতাল কমপ্লেক্সের আট ফুট উঁচু দেয়াল ধসে শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। টানা কয়েক সপ্তাহের তীব্র দাবদাহের পর হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়বৃষ্টির মাঝেই বুধবার (২৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।
কর্ণাটক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে একটি শিশু, চারজন ভাসমান হকার এবং পার্শ্ববর্তী কেরালা রাজ্য থেকে আসা আরও দুই ব্যক্তি রয়েছেন। দেয়াল ধসের এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আহতদের মধ্যে এক নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন অস্বস্তিকর গরম ও আর্দ্রতার পর বুধবার হঠাৎ করেই বেঙ্গালুরুর আবহাওয়ার চরম পরিবর্তন ঘটে। শহরের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টি আঘাত হানে। আকস্মিক এ ঝড়বৃষ্টি সাময়িকভাবে গরম থেকে স্বস্তি দিলেও এর ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং গাছপালা উপড়ে গিয়ে জনজীবনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি করেছে।
সূত্র: রয়টার্স

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২০